News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
চট্টগ্রামে নিহত কলেজছাত্রের দাফন বরিশাল নানাবাড়িতে

চট্টগ্রামে নিহত কলেজছাত্রের দাফন বরিশাল নানাবাড়িতে

চট্রগ্রামে সরকারদলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত কলেজছাত্র ফয়সাল আহমেদ শান্তর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মানিককাঠি গ্রামের নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে চট্রগ্রামের ষোলশহর এলাকায় সংঘর্ষে নিহত হয় ২০ বছর বয়সী শান্ত। সে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। চট্রগ্রামের ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল শান্ত।

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন বলেন, শান্ত’র গ্রামের বাড়ি বাবুগঞ্জের মহিষাদী গ্রাম। কিন্তু জন্ম থেকেই তার বাবা-মা চট্টগামে বাস করতো। জোহরবাদ মানিককাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে জানাজা হয়। পরে গ্রামের নানার বাড়ি হাওলাদার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।

শান্ত’র ফুফাতো ভাই মো. জুয়েল বলেন, শান্ত ও তার এক বোন রয়েছে। তার বাবা জাহাজের পুরনো আসবাপত্রের ব্যবসা করেন। তার বাবা গ্রামের বাড়িতে ছিল। দুপুর ১২টার দিকে তার মা লাশ নিয়ে আসে। দুইটার দিকে জানাজা শেষে দাফন করা হয়েছে। শান্তর বা‌ড়ি‌তে চল‌ছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS