News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সচিব মাহবুব হোসেন

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সচিব মাহবুব হোসেন

সরকারি প্রতিষ্ঠানগুলোর সুশাসন সংহতকরণ এবং দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তোলা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচারচর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে সরকার প্রতিবছর জাতীয় শুদ্ধাচার পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনকে এই বছর জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।

সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।  

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সচিব মো. মাহবুব হোসেনকে অভিনন্দন জানান এবং একইসঙ্গে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যতে আরও ভালো করে কাজ করার নির্দেশনা দেন।  

সচিব মো. মাহবুব হোসেন তার বক্তৃতায় মন্ত্রণালয়ের কর্মরত সবাইকে তাদের দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও একইভাবে কাজের প্রতি আন্তরিক থাকতে বলেন।  

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসিসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS