News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৯ ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ১০৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।১৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৯ ঢাকা) 
পদের সংখ্যা: ০৬টি
লোকবল নিয়োগ: ১০৪ জন

১। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

২। পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ১৯টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

৩। পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২০টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

৪। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২০টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

৫। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২২টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

৬। পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ২২টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: সেগুনবাগিচা 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ৩০ মে ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS