News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সিভিল সার্জন কার্যালয়ে চাকরি

সিভিল সার্জন কার্যালয়ে চাকরি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার স্মারক মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, পটুয়াখালী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতে শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠান সমূহের ছয়টি শূন্য পদে ১২৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।১৯ মার্চ (মঙ্গলবার) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।  

কর্মক্ষেত্র: সিভিল সার্জনের কার্যালয়, পটুয়াখালী
পদের সংখ্যা: ০৬টি
লোকবল নিয়োগ: ১২৪ জন

১। পদের নাম: কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

২। পদের নাম: পরিসংখ্যানবিদ 
পদসংখ্যা: ০২টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/ গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

৩। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদসংখ্যা: ০২ টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৪। পদের নাম: স্টোর কিপার 
পদসংখ্যা: ০৬ টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৫। পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১০৮ টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৬। পদের নাম: গাড়ি চালক 
পদসংখ্যা: ০৩টি 
বেতন:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  

কর্মস্থল: পটুয়াখালী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS