News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ব্র্যাক ব্যাংকে ৭০,০০০ টাকা বেতনে চাকরি

ব্র্যাক ব্যাংকে ৭০,০০০ টাকা বেতনে চাকরি

বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ইয়াং লিডারস প্রোগ্রামে তরুণ কর্মী নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা সদ্য স্নাতক পাস করেছেন, তাঁদের জন্য ব্র্যাক ব্যাংকের এই ইয়াং লিডারস প্রোগ্রাম। স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস হলেই আবেদন করা যাবে।

প্রার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। হালনাগাদ প্রযুক্তিবিষয়ক জ্ঞান ও ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরে অবদান রাখার জ্ঞান থাকতে হবে।

ইয়াং লিডারদের মাসিক বেতন সর্বসাকল্যে ৭০,০০০ টাকা। সফলভাবে উন্নয়ন কর্মসূচি শেষে ইয়াং লিডারদের প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংকে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS