News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৪৯ হাজার

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৪৯ হাজার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।
•    পদের নাম: লজিস্টিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে প্রকিওরমেন্ট, হিউম্যানিটারিয়ান লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইনে ডিপ্লোমা বা উচ্চতর প্রশিক্ষণ থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের এজেন্সিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ম্যানেজারিয়াল পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাপ্লাই চেইন অপারেশন ও প্রকিওরমেন্ট, ট্রান্সপোর্ট/ডিস্ট্রিবিউশন, ওয়্যারহাউজিং অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট, ফ্লিট ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, আইসিটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,৪৯,৪৯৫ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করতে হবে। ই-মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS