News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
২০ লাখ হজযাত্রীর আবাসন ব্যবস্থার পরিকল্পনা সৌদির

২০ লাখ হজযাত্রীর আবাসন ব্যবস্থার পরিকল্পনা সৌদির

সৌদি আরবের মক্কায় এবারের হজ মৌসুমে বিভিন্ন দেশ থেকে আগত ২০ লাখ মুসল্লির আবাসন ব্যবস্থা করার জন্য পরিকল্পনা করছে দেশটির সরকার।

মক্কার মেয়র কার্যালয়ের মুখপাত্র ওসামা জায়তুনি বলেছেন, ২০ লাখ হজযাত্রীর থাকার জন্য প্রায় ৪ হাজার ভবনের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।এসব ভবনে থাকার জন্য ৫ লাখ কক্ষ রয়েছে।

তিনি সৌদি নিউজ টিভি আল এখবারিয়াকে বলেছেন,  আমরা গত বছরের তুলনায় এ বছর হাজযাত্রীদের সংখ্যা বাড়বে আশা করছি। গত হজ মৌসুমে প্রায় ১৮ লাখ হজযাত্রী হজে যোগ দিয়েছিলেন। যা সরকারি পরিসংখ্যান অনুসারে করোনা মহামারির পর হজের আগের রূপের মতোই।

জায়তুনির মতে, পবিত্র রাজধানী হিসেবে পরিচিত মক্কায় এখন পর্যন্ত হজযাত্রীদের থাকার জন্য ১ হাজার ভবন লাইসেন্স পেয়েছে।

তিনি বলেন, আবেদনের সংখ্যা ক্রমেই বাড়ছে। রজবের শেষ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। আরবি রজব মাস ১০ ফেব্রুয়ারি শেষ হবে।

সূত্র: ওয়ার্ল্ড গালফ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS