News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

রাজধানীর তেজগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস পেয়েছেন। 

সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন। 

এদিন আসিফ আকবর আদালতে আসেন। এরপর এই মামলায় যুক্তিতর্ক শুরু হয়।এ সময় আসামিপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেন। 

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ওয়ালিউল ইসলাম তুষার তার সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।

২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন। অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS