News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ইসরায়েলের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’র ডাক দিলেন লেবাননের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’র ডাক দিলেন লেবাননের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একইসঙ্গে দেশটি স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আউন বলেন, এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো লেবাননের স্থল, আকাশ ও জলসীমায় সব ধরনের ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধ করা এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা।

প্রেসিডেন্ট আউন জানান, পরিকল্পনা অনুযায়ী লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) অবিলম্বে সাম্প্রতিক সংঘাতপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে।পাশাপাশি সেসব এলাকায় থাকা সব ধরনের অস্ত্র জব্দ করা হবে। এছাড়া হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং তাদের অস্ত্রাগার ও সংরক্ষণাগারগুলো গুঁড়িয়ে দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবাননের সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক লজিস্টিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আউন বলেন, মাঠ পর্যায়ে এই পদক্ষেপগুলো কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে তিনি আরও যোগ করেন, লেবানন ও ইসরায়েলের উচিত আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরাসরি আলোচনা শুরু করা। এর মাধ্যমে গৃহীত পদক্ষেপগুলো কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS