News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ: জেলেনস্কি

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করার উপায় জানতে ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে বিশ্বের অন্তত ১১টি দেশ। সোমবার (৯ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তেহরান যে ড্রোন হামলা চালাচ্ছে, সেগুলো কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে কিয়েভের সঙ্গে যোগাযোগ করেছে কয়েকটি দেশ।

তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের প্রতিবেশী কয়েকটি রাষ্ট্র, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশ ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে।

তিনি জানান, বেসামরিক প্রাণহানি কমানো, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ; এই সব ক্ষেত্রে ইউক্রেনের অভিজ্ঞতার প্রতি দেশগুলোর আগ্রহ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

রাশিয়ার হামলায় ব্যবহৃত ইরানি তৈরি বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিরোধ গড়ে তোলার অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনের। বিশেষ করে রাতের বেলায় পরিচালিত ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে কিয়েভ ধীরে ধীরে শক্তিশালী ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করেছে বলে দাবি করে আসছে ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS