চাকরির ইন্টারভিউ শুধু প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরীক্ষা নয়, এটি একজন প্রার্থীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতারও মূল্যায়ন। তাই ভালো ফল পেতে আগে থেকেই কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।ছোট ছোট কয়েকটি অভ্যাসই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। উত্তর দেওয়ার আগে একটু ভাবুন অনেকেই প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দেওয়া শুরু করেন।এতে অনেক সময় কথার ধারাবাহিকতা নষ্ট হয় কিংবা ভুল তথ্য চলে আসে। প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনে এক-দুই সেকেন্ড সময় নিয়ে উত্তর দিলে চিন্তাগুলো গুছিয়ে বলা সহজ হয়।এতে আত্মবিশ্বাসও প্রকাশ পায়। সব প্রশ্নের উত্তর জানা না থাকলেও সমস্যা নেই ইন্টারভিউ বোর্ড এমন প্রশ্নও করতে পারে, যার উত্তর আপনার জানা নাও থাকতে পারে।সেক্ষেত্রে ভুল তথ্য দেওয়ার চেষ্টা না করে বিনয়ের সঙ্গে জানিয়ে দিন যে বিষয়টি আপনার জানা নেই। প্রয়োজন হলে শেখার আগ্রহের কথাও বলতে পারেন। সততা অনেক সময় মুখস্থ উত্তরের চেয়েও বেশি ইতিবাচক প্রভাব ফেলে। ক্যারিয়ারের বিরতি নিয়ে অস্বস্তি নয় চাকরি পরিবর্তন, পড়াশোনা, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত কারণে কর্মজীবনে বিরতি আসতেই পারে। এটি লুকানোর চেষ্টা না করে সংক্ষেপে এবং স্পষ্টভাবে কারণটি ব্যাখ্যা করুন। অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আত্মবিশ্বাসের সঙ্গে সত্য তুলে ধরাই সবচেয়ে ভালো কৌশল। সময়মতো উপস্থিত থাকুন ইন্টারভিউতে দেরি করে পৌঁছানো যেমন নেতিবাচক ধারণা তৈরি করে, তেমনি অনেক বেশি আগে পৌঁছানোও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগে পৌঁছানো সবচেয়ে ভালো অভ্যাস। প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই জানুন যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের কার্যক্রম, পণ্য বা সেবা, সাম্প্রতিক উদ্যোগ এবং নেতৃত্ব সম্পর্কে কিছুটা ধারণা রাখুন। এতে ইন্টারভিউ বোর্ড বুঝতে পারে যে আপনি প্রতিষ্ঠানটিতে কাজ করার বিষয়ে আন্তরিক এবং প্রস্তুত। শারীরিক ভাষাও গুরুত্বপূর্ণ আপনার বসার ধরন, চোখে চোখ রেখে কথা বলা, মুখের অভিব্যক্তি এবং হাতের স্বাভাবিক ব্যবহার, সবকিছুই ইন্টারভিউ বোর্ডের নজরে থাকে। তাই সোজা হয়ে বসুন, স্বাভাবিকভাবে কথা বলুন এবং অপ্রয়োজনীয় অস্থিরতা এড়িয়ে চলুন। আত্মবিশ্বাস রাখুন ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। প্রতিষ্ঠান যেমন একজন যোগ্য কর্মী খুঁজছে, তেমনি আপনিও নিজের দক্ষতার উপযুক্ত একটি কর্মক্ষেত্র খুঁজছেন। নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করুন। বিস্তারিত পড়ুন
ক্যারিয়ারে সফল হতে হলে ভোরে উঠতেই হবে, এমন ধারণা অনেকের মধ্যেই প্রচলিত। অন্যদিকে অনেকেই রাতে বেশি মনোযোগ দিয়ে কাজ করেন এবং নিজেদের সবচেয়ে উৎপাদনশীল মনে করেন।তাহলে প্রশ্ন হলো, পদোন্নতি বা ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন অভ্যাসটি বেশি কার্যকর? সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে, বিষয়টি ভোরে ওঠা বা রাত জাগার চেয়ে অনেক বিস্তারিত পড়ুন
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইআরপি, আইটি বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।গত ১৫ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন বিস্তারিত পড়ুন
পূবালী ব্যাংকে মানবসম্পদ বিভাগের প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে প্রয়োজন ২০ বছরের অভিজ্ঞতা। অভ্যন্তরীণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬। চাকরির বিবরণ পদের নাম: মানবসম্পদ বিভাগের প্রধান পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো বিস্তারিত পড়ুন
৪৬তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৪৫১ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকার ৯টি হাসপাতালে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বিস্তারিত পড়ুন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৯ থেকে ২০ গ্রেডের ৭ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৩০। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬। চাকরির বিবরণ ১. পদের নাম: সায়েন্টিফিক অফিসার পদসংখ্যা: ৩০ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগসহ এমএসসি ডিগ্রি। সব ক্ষেত্রে বিস্তারিত পড়ুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৯০। আবেদনের শেষ তারিখ ১১ মে ২০২৬।চাকরির বিবরণ—১. পদের নাম: কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ০৬বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।২. পদের নাম: প্রশিক্ষণ সহকারীপদসংখ্যা: ০১বেতন স্কেল (গ্রেড-১৪): ১০,২০০-২৪,৬৮০ টাকা।৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: বিস্তারিত পড়ুন
ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এমআইএস ও রিপোর্টিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।গত ২২ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ মে পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন বিস্তারিত পড়ুন
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এক নজরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিস্তারিত পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি/আপগ্রেডেশনের (স্বপদে পদোন্নয়ন) মাধ্যমে ৫ থেকে ১৬ গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩১।আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬। চাকরির বিবরণ পদের নাম: উপরেজিস্ট্রার/সমমান যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব বিস্তারিত পড়ুন