News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু

আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু

ঢাকাই সিনেমা পাড়ায় আবারো আলোচনায়- মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী! আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই প্রশ্ন- তাহলে কি আবারও বাবা হচ্ছেনশাকিব খান?

এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহল গিয়ে ঠেকেছে শাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাকে বুবলীকে ঘিরে চলা গুঞ্জন এবং শাকিব খান বাবা হতে চলেছেন- এমন প্রশ্ন করেন।

প্রশ্ন শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না।

কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’

সামাজিকমাধ্যমের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী ধরনের গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’

ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক।কিন্তু আমি কখনো কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’

শেষে শাকিব খান প্রসঙ্গে নিজের কৃতজ্ঞতার কথাও তুলে ধরে অপু বিশ্বাস বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তিনি কিং খান (শাকিব)। সঙ্গে ছিলেন আমার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা। এসব বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আমি অনুভব করি না।

এখন আমি পুরোপুরি আমার কাজ নিয়েই ব্যস্ত।’

বলে রাখা যায়, ২০০৮ সালে সিনেমায় কাজ করতে গিয়ে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর, ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। তবে এক বছর পরই, ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন ঢালিউডের এই সফল তারকা জুটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS