‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের পর এবার সালমান খানের বিপরীতে নতুন প্যান-ইন্ডিয়া সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এই জুটির খবরটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিচালক বংশী পাইদিপল্লির এই অ্যাকশন-থ্রিলার সিনেমার শুটিং এপ্রিলের পরে শুরু হতে পারে বলে জানা গেছে। যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা বিস্তারিত পড়ুন
ভারতের তামিল সুপারস্টার থালাপতি বিজয়। অভিনয় ছেড়ে এখন পুরোদস্তুর রাজনীতিবীদ। সেই কারণেই এবার নিজের সম্পদের খতিয়ান প্রকাশ করলেন তিনি। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেওয়া হলফনামায় উঠে এসেছে তার আর্থিক অবস্থার চিত্র। সেখান থেকে জানা যায়, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬০৩ কোটি রুপি। স্থাবর ও বিস্তারিত পড়ুন
শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। সেই খবরটি হচ্ছে- বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লুবাবা নিজেই। দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিকমাধ্যমে দীর্ঘ এক পোস্টের বিস্তারিত পড়ুন
সাধারণত সরাসরি কোনো রাজনৈতিক অভিমত প্রকাশ করেন না ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবিতে তার রাজনৈতিক মোনোলগ বিশেষ সাড়া ফেলেছিল। ওই ছবিতে কৃষকদের সমস্যার বিষয়টিও উঠে আসে। তবে এর বাইরে তিনি বরাবরই রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। তবে সম্প্রতি এক বিজেপি নেতার নিমন্ত্রণে সাড়া দিয়েছেন শাহরুখ বিস্তারিত পড়ুন
বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। রোববার (২৯ মার্চ) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সোনম নিজেই এই খুশির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সোনম লিখেছেন, অত্যন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে তারা তাদের দ্বিতীয় বিস্তারিত পড়ুন
বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ বিস্তারিত পড়ুন
শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট শিরোনামে হানিফ সংকেতের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া। শুক্রবার (২৭ মার্চ) রিউমর স্ক্যানার এ তথ্য জানায়। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হানিফ সংকেতের নামে এ ভুয়া মন্তব্যটি ছড়ানো হয়। এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন হানিফ সংকেত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া বিস্তারিত পড়ুন
তেত্রিশ বছর আগে ১৯৯৩ সালের ২৫ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। বুধবার ছিল এ সিনেমার মুক্তির দিন। সোহানুর রহমান সোহানের এ ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমীরা পেয়েছিলেন দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। প্রথম ছবিতেই তাঁরা বাজিমাত করেন, অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। বিস্তারিত পড়ুন
টেলিভিশন আর ওটিটির চেনা মুখ পারসা ইভানা। আজ সকালে বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক পারসা সম্পর্কে কিছু তথ্য— ছবিগুলোতে তাঁকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে। অভিনেত্রীর ফেসবুক থেকে এসব ছবি তাঁর ভক্তরাও বেশ পছন্দ করেছেন, আট ঘণ্টায় ২২ হাজার প্রতিক্রিয়া এসেছে। অভিনেত্রীর বিস্তারিত পড়ুন
বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ভক্তদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষার মধ্যেই নতুন প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন এই তারকা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী প্রযোজক দিল রাজু এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বংশী পাইডিপল্লীর বিগ বাজেট অ্যাকশন সিনেমার শুটিং শুরু হচ্ছে আগামী ১৪ এপ্রিল। জানা গেছে, মুম্বাইয়ের গোরেগাঁও বিস্তারিত পড়ুন