ইডির তলবের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে যা বললেন নুসরাত

ইডির তলবের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে যা বললেন নুসরাত

রেশন দুর্নীতি মামলায় টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২২ এপ্রিল ইডির কার্যালয়ে হাজিরা দেন অভিনেত্রী।সেখানে আট ঘণ্টার অবস্থানের পর বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি।

তবে এবার সামাজিকমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন নুসরাত।

বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তার পরনে ট্যাঙ্ক টপ, শর্টস।চোখে রোদচশমা। নায়িকার লুক নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি আলোচনায় নুসরাতের লেখা ক্যাপশন।যেখানে উল্লেখ্য, ‘অভিযোগ আর অপবাদ- এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।’ 

পাশাপাশি নিন্দুকদের খোঁচা দিতেও পিছপা হননি সাবেক এই সংসদ সদস্য। আক্রমণকারীদের প্রতি তিনি লেখেন, ‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।’

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সে সময়ে নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সে সময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতেই তলব করা হয়েছিল নুসরাতকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS