News Headline :
‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক সাদা পোশাকে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ, দাবি অখিলেশ যাদবের মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পরিমাপে কারচুপি করায় মহাখালীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা নতুন চার কোম্পানি যুক্ত করে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল জামায়াতের এমপি নজরুল বললেন, ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’ বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না: রিজভী

পিএ কর্মকর্তাদের ‘বেছে বেছে হত্যার’ হুমকি দিলেন বেন গভির

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া যদি জাতিসংঘ এগিয়ে নেয়, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ‘বেছে বেছে হত্যা’ করার নির্দেশ দেওয়া উচিত হবে বলে ‘চরম উসকানিমূলক হুমকি’ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও উগ্র-ডানপন্থী নেতা ইতামার বেন গভির। সোমবার ওৎজমা ইয়েহুদিত দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে পিএ কর্মকর্তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা বিস্তারিত পড়ুন

রায়ের পর কিছু সহিংসতা হলেও তা বাড়বে না: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মোরিয়ার্টি বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকের রায়ের গুরুত্ব ‘বড় ধরনের’। যদি দোষী সাব্যস্ত হওয়ার রায় আসে, কিছু সহিংসতা হতে পারে। তবে তা বাড়বে না। তিনি বলেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজা। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম বিস্তারিত পড়ুন

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে যা বললো ভারত

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বাংলাদেশের সাম্প্রতিক রায় সম্পর্কিত সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে বিস্তারিত পড়ুন

১৮ বছর হলেই জার্মানিতে বাধ্যতামূলক সামরিক নিবন্ধন

ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় জার্মানি সামরিক খাতে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে। দীর্ঘ আলোচনা, মতবিরোধ ও রাজনৈতিক চাপের পর দেশটির শাসক জোট বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জন্য নিবন্ধন চালুর বিষয়ে নতুন একটি সমঝোতায় পৌঁছেছে। এ নিবন্ধন ব্যবস্থা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ( সিডিইউ) বিস্তারিত পড়ুন

গ্রেপ্তার-বিচার থেকে পাকিস্তানের সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি

পাকিস্তানের পার্লামেন্ট বৃহস্পতিবার দেশটির বর্তমান সেনাপ্রধান মার্শাল আসিম মুনিরকে আজীবন দায়মুক্তি প্রদানের একটি ব্যাপক সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছে। তবে এ বিষয়ে দেশটির সমালোচকরা সতর্কবার্তা দিয়েছেন। তাদের অভিমত, এ পদক্ষেপ দেশটির গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং বিচারিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে। বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী আইনে পরিণত হয়েছে। যার মাধ্যমে বিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতির পর গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েল দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে । গাজার সাম্প্রতিক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি ভেরিফাই। প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ৮ নভেম্বর তোলা স্যাটেলাইট বিস্তারিত পড়ুন

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাচেহরি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে তিনি এও অভিযোগ করেছেন যে, এই হামলায় ‘ভারতের সক্রিয়ভাবে সমর্থিত’ চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত। মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়’। উল্লেখ্য, পাকিস্তানের বিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারে থাকা মোট ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নেতানিয়াহুর বিস্তারিত পড়ুন

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) মার্কিন খসড়া প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পক্ষে ১৪টি ভোট পড়েছে, যেখানে চীন ভোটদানে বিরত ছিল। এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS