ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের অবকাঠামোর ওপর ‘পূর্ণ শক্তি প্রয়োগ করে’ হামলা চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের আসালুইয়াহ অঞ্চলে অবস্থিত বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় জোরালো বিস্তারিত পড়ুন
টানা চার মাস ঊর্ধ্বমুখী থাকার পর গত মার্চ মাসে কিছুটা কমেছে মূল্যস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারির ৯.১৩ শতাংশ থেকে নেমে মার্চে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে। তবে বাজারের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে পারেনি। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যে দেখা যায়, বিস্তারিত পড়ুন
দেশের ব্যাংকিং খাতে পুঞ্জীভূত খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন কঠোর পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ করে ‘ইচ্ছাকৃত খেলাপিদের’ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ বিস্তারিত পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র নির্মাণই আমাদের প্রধান লক্ষ্য। আমরা রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষের পরিবর্তনের জন্য রাজনীতি করতে চাই। রোববার (৫ এপ্রিল) বিকেলে বিস্তারিত পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকায় নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা জরুরি। তার মতে, যারা ঢাকায় বসবাস করেন না, কর দেন না বা শহরের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের নাম ঢাকার ভোটার তালিকায় থাকা উচিত নয়। শনিবার বিস্তারিত পড়ুন
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইট কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ঘটনাস্থলে গিয়ে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিটগুলো পাঠায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিস্তারিত পড়ুন
দেশে হাম-রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ পরিস্থিতি মোকাবিলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য বিস্তারিত পড়ুন
মার্চ মাসে দেশে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং এক হাজার ৫৪৮ জন আহত হয়েছে। দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য দিয়ে শনিবার (৪ এপ্রিল) এই পরিসংখ্যান প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এ প্রতিবেদনে বলা হয়, এ মাসে রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ বিস্তারিত পড়ুন
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা বিস্তারিত পড়ুন
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি হিসেবে এ এইচ এম সফিকুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া পুনরায় নির্বাচিত হয়েছেন। নবগঠিত এ নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। শনিবার (৪ এপ্রিল) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন বেলা ১১টায় বিস্তারিত পড়ুন