বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা রিটের ফাইল হাইকোর্টে না নিয়ে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে অফিস সহায়ককে পুলিশে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেল অফিস সহায়ক মো. ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে বিস্তারিত পড়ুন
সম্প্রতি বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে হামের প্রকোপ। শিশুদের ৯ মাস বয়সে প্রথম ডোজ হামের টিকা দেওয়ার নিয়ম থাকলেও, তার আগেই অনেক শিশু এই অতি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। বিস্তারিত পড়ুন
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনা এবং কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সব মন্ত্রণালয়/বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগসমূহের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন
প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজিসহ ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো বিস্তারিত পড়ুন
জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) বরণ করা হয়েছে। বরেণ্য শিল্পীদের একের পর এক বাউল গান, ভাওয়াইয়া ও দেশীয় গান বর্ষবরণ উৎসবে সবাইকে মুগ্ধ করে।প্রেস ক্লাব সদস্যদের ছেলে-মেয়েদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৮টায় প্রেস ক্লাব বিস্তারিত পড়ুন
জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাদের পক্ষ থেকে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে।তিন পৃষ্ঠার এ চিঠিতে মানবাধিকার কমিশন নিয়ে সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব, অধ্যাদেশগুলোর বিরুদ্ধে ‘সরকারের প্রকৃত আপত্তি’ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের গুণগত মান বিস্তারিত পড়ুন
হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন দাখিল করেন। স্বাস্থ্যখাতে সাবেক অন্তর্বর্তী সরকারের দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে এ জালিয়াতি ও দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্ত করা আবশ্যক।হাম ও অন্যান্য রোগের টিকা ক্রয় এবং প্রদানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে বলা হয়, সম্প্রতি সারাদেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মক ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। আবেদনে আরও বলা হয়, সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন।এছাড়াও বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা এবং সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করছে। বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। স্বাস্থ্যখাতে যথেষ্ট (প্রায় ৪২ হাজার কোটি টাকা) বাজেট থাকা সত্ত্বেও তারা সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় এবং শিশুদের টিকা প্রদান করতে ব্যর্থ হয়। ফলে বর্তমানে হামের প্রকোপ বেড়ে গেছে, যা একটি মহামারি আকার ধারণ করছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় যে, এরই মধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাম একটি সংক্রামক ব্যাধি যা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ছে। বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সেসা। সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত ও গভীর করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাতে বিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত থাকা যাবে না বলেও জানানো হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় জানানো হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী বিস্তারিত পড়ুন
কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির প্রধান কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিম (জাহাঙ্গীর) নিহত হয়েছেন।আহত হয়েছেন চারজন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে ঘটনাটি বিস্তারিত পড়ুন