ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত থাকা যাবে না বলেও জানা‌নো হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১১ এ‌প্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানি‌য়ে‌ছে।

দূতাবা‌সের বার্তায় জানা‌নো হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন।এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়।

আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আপনার I-94-এ উল্লেখিত ‘admit until date’ দেখুন: i94.cbp.dhs.gov।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS