সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিচারপতি নাইমা হায়দার সংবিধানের ৯৬ অনুচ্ছেদ এর দফা ৮ মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ
বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে
বিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে এই নিয়োগ দেওয়া হলো। যারা নিয়োগ পেয়েছেন, তারা সবাই বিএনপির নেতা। ‘যত দ্রুত সম্ভব’ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল
বিস্তারিত পড়ুন
সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এখন লেখালেখি করে সময় কাটাচ্ছেন। এ ছাড়া তিনি নিজ এলাকায় একটি বিদ্যালয়ের নিয়মিত খোঁজখবর রাখছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন লেখালেখি করে সময় কাটাচ্ছেন। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে নরসিংদীর রায়পুরার সেরাজনগর মনছুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন। জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এম তৌহিদ হোসেন নিয়মিত লেখালেখি করতেন। এ ছাড়া তিনি নিয়মিত মিডিয়া টক শোতেও অংশ নিতেন। উপদেষ্টা পদ থেকে দায়িত্ব ছাড়ার পর আবার তিনি লেখালেখিতে মনোনিবেশ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা এর আগে বেশ কয়েকটি বই লিখেছেন। তিনি এক সময় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই ‘আফ্রিকা দক্ষিণ’ শিরোনামে একটি বই লিখেছেন। তার আগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন এম তৌহিদ হোসেন। ভারতের অভিজ্ঞতা নিয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর’ শিরোনামে একটি বই লিখেছেন।
বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর আট উপদেষ্টা নিয়োগ দেওয়া
বিস্তারিত পড়ুন
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক হস্তান্তর এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন।এরপর বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। মন্ত্রী আরও জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকরা সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে (ব্যান্ড দল) এ পদক দেওয়া হচ্ছে। একুশে পদক পাচ্ছেন যারা: এ বছর একুশে পদকের জন্য মনোনীতরা হলেন, চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা চারুকলা: অধ্যাপক আবদুস সাত্তার স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর) ও ব্যান্ড ওয়ারফেজ নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার সাংবাদিকতা: শফিক রেহমান শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার ভাস্কর্য: তেজস হালদার যশ নৃত্যকলা: অর্থী আহমেদ উল্লেখ্য, এ বছর সাহিত্য বিভাগে একুশে পদকের জন্য কারও নাম ঘোষণা করা হয়নি। পদকের মান ও ইতিহাস: রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক দিয়ে আসছে।
বিস্তারিত পড়ুন
বাজার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আমরা বাজার তদারকি করতে এসেছি। বাজারে যে মূল্যে পণ্য বিক্রি হওয়ার কথা, সেটা হচ্ছে কিনা তা আমরা দেখতে এসেছি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের
বিস্তারিত পড়ুন
শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অপর এক অভিযানে পরিত্যাক্ত অবস্থায় রাখা বিস্ফোরকদ্রব্য উদ্ধার উদ্ধার করা হয়েছে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প–২৭ বীর ইউনিটের একটি দল চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহভাজন
বিস্তারিত পড়ুন
দেশের ক্রীড়াঙ্গনকে একটি শক্তিশালী পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে কয়েক হাজার নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার পর মন্ত্রণালয়
বিস্তারিত পড়ুন
৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন–ক্যাডার পদে সাময়িক মনোনয়ন পেয়েছেন ২ হাজার ৯৫৮ প্রার্থী। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের জন্য নির্দেশনা ও শর্তাবলি প্রকাশ করা হয়েছে। নন–ক্যাডার পদে মনোনয়নের নির্দেশনা ও শর্তগুলো ১. নিয়োগকারী
বিস্তারিত পড়ুন