ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার টাকা

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার টাকা

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ‘কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদায়ন

পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)

কর্মসংস্থান: ফুল টাইম (অফিস)

কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অন্যান্য দক্ষতা: সেলস ও কাস্টমার সার্ভিস কৌশল সম্পর্কে ধারণা, চমৎকার যোগাযোগ ও দর-কষাকষির দক্ষতা ও স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী হতে হবে।

প্রধান দায়িত্বসমূহ

ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহক চিহ্নিত করা ও যোগাযোগ করা।

ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য ও সুবিধা বুঝিয়ে গ্রাহকদের আবেদন ফরম পূরণে সহায়তা করা।

নির্ধারিত মাসিক সেলস টার্গেট পূরণ করা।

প্রপার কার্ড অ্যাকটিভেশন নিশ্চিত করা ও সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারে উৎসাহিত করা।

গ্রাহক সেবা প্রদান, প্রশ্নের উত্তর দেওয়া ও অভিযোগ সমাধান করা।

দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট তৈরি করে লাইন ম্যানেজারের কাছে জমা দেওয়া।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন: মাসিক মোট বেতন ৩১,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হসপিটালাইজেশন ও মেটারনিটি রিইমবার্সমেন্ট, ছুটিসহ ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

ক্যারিয়ারের সুযোগ: ট্রেইনি পর্ব সফলভাবে সম্পন্ন করার পর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী কর্মচারী (জুনিয়র অফিসার) হিসেবে অন্তর্ভুক্তির (Absorption) সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা নির্ধারিত লিংকের মাধ্যমে ৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। শুধু বাছাইকৃত (Shortlisted) প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS