টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাহউদ্দিন, সাফল্য কামনা বাফুফের

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাহউদ্দিন, সাফল্য কামনা বাফুফের

টানা পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী মো. সালাহউদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে সাফের নবনির্বাচিত সভাপতিকে এই শুভেচ্ছা জানায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ফেসবুকে দেওয়া বাফুফের ওই অভিনন্দন বার্তায় বলা হয়, ‘টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় কাজী মো. সালাহউদ্দিনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’

দেশের ফুটবলে কাজী সালাহউদ্দিনের অতীত অবদানের কথা স্মরণ করে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাফুফের সাবেক সভাপতি হিসেবে তার অটুট নিষ্ঠা ও নেতৃত্ব বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ার ফুটবলের অগ্রগতি ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে।

দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক হিসেবে আগামী দিনগুলোতেও তিনি এই সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে বাফুফে। অভিনন্দন বার্তার শেষাংশে জানানো হয়, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে আরও বড় অর্জনের দিকে এগিয়ে নেওয়ার এই যাত্রায় তার (সালাহউদ্দিন) সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে বাফুফে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS