News Headline :
ফ্যাসিবাদী শাসনে আন্ডারগ্রাউন্ডে থেকে এখন শিবিরের আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক উত্তেজনার পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির ভারতে পলাতক আসামিকে দিয়ে রাজনীতি করানো সার্বভৌমত্বের প্রতি অপমান: রিজভী ঢাকায় মহাসমাবেশসহ লং মার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের ‘পলাতক খুনিকে রাজনীতি করার সুযোগ দেওয়া দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত’ কালের কণ্ঠ পরিদর্শনে ঢাকার রাশিয়ান হাউসের প্রতিনিধি নিরাপদ অভিবাসন জাতীয় নিরাপত্তার অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার ‘প্রতিধ্বনি’ করলেন তথ্যমন্ত্রী – শেখ হাসিনার সংবাদ সম্মেলন সরকারি চাকরিতে শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭

ইরানে মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে তারা এ খবর দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ হামলায় ইরানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এর আগে রোববার (১ মার্চ) ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ বিস্তারিত পড়ুন

লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার কারণে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জবাবে ইসরেলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং ইসরায়েলি সেনাবাহিনী ভারী বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে। এফপির খবর অনুযায়ী, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বিস্তারিত পড়ুন

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া: খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, জায়নবাদ মুসলিম বিশ্বে অস্থিরতার প্রধান চালিকাশক্তি এবং এটি ‘মানবতার জন্য হুমকি’। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে। খাজা আসিফ বলেন, “ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামি বিশ্বের ওপর বিস্তারিত পড়ুন

চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণ যুগের সূচনা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যুদ্ধ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের গতি ও পরিসর নতুন এক যুগের সূচনা করেছে, যেখানে বোমাবর্ষণ হতে পারে ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত। এতে মানব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পাশ কাটিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সান ফ্রান্সিসকো-ভিত্তিক Anthropic-এর এআই মডেল বিস্তারিত পড়ুন

প্রমাণ ছাড়াই ইরানে ‘আমেরিকা ফার্স্ট’ যুদ্ধ চালাচ্ছে ট্রাম্প প্রশাসন

ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান জোরদার হলেও এই যুদ্ধের সপক্ষে এখন পর্যন্ত কোনো জোরালো প্রমাণ হাজির করতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তেহরানের পক্ষ থেকে ‘আসন্ন হামলা’ ঠেকানো এবং পরমাণু কর্মসূচির ‘দীর্ঘমেয়াদী হুমকি’; এই দুই অজুহাতের মধ্যেই ঘুরপাক খাচ্ছে হোয়াইট হাউসের বক্তব্য। সোমবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অব কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু বিস্তারিত পড়ুন

আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরান তার প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে—যতক্ষণ বিস্তারিত পড়ুন

ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে সালিশ বেআইনি: মহিলা পরিষদ

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় সালিশ-মীমাংসার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে কেন এ ধরনের উদ্যোগ নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। মহিলা পরিষদের নেতারা বলেছেন, দেশের প্রচলিত আইনে ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে সালিশ বেআইনি, তবুও এ ধরনের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, তার জবাব সংশ্লিষ্টদের দিতে বিস্তারিত পড়ুন

রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন

পবিত্র রমজান মাসে বৃহৎ পরিসরে ইফতার আয়োজন করতে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। এ বছর বাংলাদেশ ও ফিলিস্তিনের গাজায় সংকটাপন্ন মানুষদের মিলিয়ে মোট ১০ লাখ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। সংগঠনটির টিম ঢাকার ছয়টি এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ

মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  সোমবার (২ মার্চ) বিকেলে তিনি মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। মধ্যপ্রাচ্যের ওই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। টেলিফোনে তারা চলমান সংকট এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন। তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশগুলোতে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS