News Headline :
উত্তেজনার পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির ভারতে পলাতক আসামিকে দিয়ে রাজনীতি করানো সার্বভৌমত্বের প্রতি অপমান: রিজভী ঢাকায় মহাসমাবেশসহ লং মার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের ‘পলাতক খুনিকে রাজনীতি করার সুযোগ দেওয়া দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত’ কালের কণ্ঠ পরিদর্শনে ঢাকার রাশিয়ান হাউসের প্রতিনিধি নিরাপদ অভিবাসন জাতীয় নিরাপত্তার অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার ‘প্রতিধ্বনি’ করলেন তথ্যমন্ত্রী – শেখ হাসিনার সংবাদ সম্মেলন সরকারি চাকরিতে শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ সবুজবাগে খণ্ডিত লাশে ছিল সোনালি চুল, হাতে ট্যাটু, কানে দুল

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা বাহক সাগর

বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন সাগর ইসলাম। বাকি চারজন যাচ্ছেন ওয়াইল্ড কার্ডে সু্যোগ পেয়ে।তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন সাগর। এমনটাই জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও (বিওএ)। ২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন সাঁতারু আরিফ ইসলাম। এবার সুযোগই পাননি তিনি।   প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে বিওএ বিস্তারিত পড়ুন

করোনায় আক্রান্ত বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।   বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়। একটি বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন।   করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে বিস্তারিত পড়ুন

চীনের শপিং মলে আগুন, নিহত ১৬ 

চীনের সিচুয়ান প্রদেশের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে।   স্থানীয় সময় বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায়  দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি হাই-টেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে নির্মাণকাজ থেকেই আগুন লেগেছে।   বিস্তারিত পড়ুন

নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা আর নেই

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন অ্যাডভোকেট সিগমা হুদা আর নেই।   বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ঢাকায় ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অ্যাডভোকেট সিগমা হুদা প্রয়াত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী।   নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিস্তারিত পড়ুন

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলন সমর্থন দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ সাদী নামে এক তরুণ। নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভে ও সাধারণ শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিস্তারিত পড়ুন

কমপ্লিট শাটডাউনে সিলেটে মাঠে থাকবে জেলা আ. লীগ

কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি মোকাবিলায় মাঠে থাকবে সিলেট জেলা আওয়ামী লীগ। বুধবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কোটা বিরোধী আন্দোলনের নামে আজ (বৃহস্পতিবার) সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগসহ সকল সহযোগী বিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মানিকগঞ্জে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে আসলে ভাষা শহীদ রফিক চত্বরের পাদদেশে ছাত্রলীগ হামলা চালায়। হামলার ঘটনা ছড়িয়ে পড়লে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জৃলাই) সকাল সোয়া ১০টার দিকে ভাষা শহীদ রফিক চত্বরে সাধারণ শিক্ষার্থীরা এলে ছাত্রলীগ, যুবলীগ বিস্তারিত পড়ুন

বেধড়ক মারধরে র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন।   উত্তম নামে ওই কনস্টেবলকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে র‍্যাব।   বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।   র‍্যাবের বিস্তারিত পড়ুন

কমপ্লিট শাটডাউন: ফরিদপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ২

‘কমপ্লিট শাটডাউন’ পালনের সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের ইটের আঘাতে ডিবি পুলিশের গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এ সময় গ্লাস ভাঙার অভিযোগে দুই কোটা সংস্কার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের স্টেশন বাজারে ডিবি পুলিশের এ গাড়ির গ্লাস ভাঙা হয়। আটকরা হলেন- ফরিদপুরের সরকারি ইয়াসিন বিস্তারিত পড়ুন

কোটা সংস্কার: প্রয়োজনে সংসদে আইন হতে পারে

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোটা সংস্কার নিয়ে আদালতের রায়ের পর রাষ্ট্রের নির্বাহী বিভাগ দেশের স্বার্থে কিছু করার প্রয়োজন হলে তা অবশ্যই করবে।   বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে। প্রয়োজন হলে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS