News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা আর নেই

নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা আর নেই

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন অ্যাডভোকেট সিগমা হুদা আর নেই।  

বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ঢাকায় ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অ্যাডভোকেট সিগমা হুদা প্রয়াত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী।  

নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির পক্ষ থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

সিগমা হুদার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন।  

২০০৪ সালে মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পেয়েছিলেন সিগমা হুদা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS