News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দুবাই থেকে ফিরে ভয়ংকর অবস্থার কথা জানালেন অভিনেত্রী

দুবাই থেকে ফিরে ভয়ংকর অবস্থার কথা জানালেন অভিনেত্রী

যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। যে কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মেয়েকে নিয়ে আটকে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী লারা দত্ত।

তবে অভিনেত্রীর ভক্তদের জন্য আশার কথা, সম্প্রতি মেয়েকে নিয়ে ভারতের ফিরেছেন তিনি।ফেরার পর সেখানকার ভয়ংকর পরিস্থিতির বর্ণনা দিলেন অভিনেত্রী।

মুহুর্মুহু বোমাবর্ষণে কী রকম বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেই উদ্বেগ প্রকাশ করেন লারা দত্ত। তবে দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে নিরাপদে ফিরতে পেরেছেন তিনি ও তার ১৪ বছরের মেয়ে সাইরা।

ভারতে পা রেখেই সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী জানান, যুদ্ধ যখন শুরু হয়, তখন তিনি ও সাইরা দুবাইয়ে ছিলেন।অন্যদিকে তার স্বামী মহেশ ভূপতি কর্মসূত্রে ছিলেন লন্ডনে। লারা মূলত মেয়ের টেনিস কোচিংয়ের জন্য দুবাইয়ে গিয়েছিলেন, যাতে সাইরা সেখানে দক্ষ টেনিস কোচের কাছে প্রশিক্ষণ নিতে পারে। কিন্তু গিয়েই বিপাকে পড়েন!

তবে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে সংযুক্ত আরব আমিরাত প্রশাসন যেভাবে সবার নিরাপত্তা নিশ্চিত করেছে, তার ভূয়সী প্রশংসা করেন লারা। শেষমেশ ফুজাইরাহ থেকে বিমানে চড়ে ভারতে পৌঁছালেন বলিউড অভিনেত্রী।

লারা দত্তর মন্তব্য, ‘আমরা জেবেল আলী বন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে থাকছিলাম, যেখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বোমাবর্ষণ হচ্ছে। তাই খানিক ঝুঁকি নিয়েই আমার স্বামী ও পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিলাম। সেই বিপজ্জনক এলাকা থেকে দুই ঘণ্টা গাড়ি চালিয়ে ফুজাইরাহ পৌঁছাই। তার ঠিক আগের দিনই ফুজাইরাহ বন্দর এবং সেখানকার তেল শোধনাগারে বোমা হামলা চালানো হয়েছিল।’

লারা আরও বলেন, ‘পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অক্ষয় কুমার ফোন করে খোঁজ নিলে আমি তাকে রসিকতা করে বললাম, মনে হচ্ছে যেন আমি “এয়ারলিফট ২” সিনেমায় অভিনয় করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS