News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা

গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা

রাজধানীর অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল হলো মহাখালী বাস টার্মিনাল। ঈদ এলে এ টার্মিনালের ব্যস্ততা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। তবে এবার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত বাসের ঘাটতি দেখা গেছে এ টার্মিনালে। যাত্রীদের বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমবার (১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টিকেট কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। বাসও ছিলো কম। যাত্রীদের অভিযোগ, তারা কয়েক ঘণ্টা ধরে বাসের জন্যে দাঁড়িয়ে আছেন। কিন্তু কম বাস ছাড়ছে৷

নিপা আক্তার নামে এক যাত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, আমাদের ভরপুর তেল আছে।কিন্তু বাস্তবতা তো অন্যরকম দেখতে পাচ্ছি। আমি তিন ঘণ্টা ধরে বাসের জন্যে দাঁড়িয়ে আছি।

বগুড়ার যাত্রী শেফালী খানম বলেন, অনেকক্ষণ ধরে বাসের টিকেটের জন্য অপেক্ষা করছি। বাস নাকি কম।

এ কারণে টিকেট পাইনি এখনো।

বাসের সংখ্যা কম হওয়ার পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন যাত্রীরা। সাজিদুল ইসলাম নামে ইউনাইটেড বাসের একজন যাত্রী বলেন, আমি ময়মনসিংহ যাচ্ছি। ঢাকা থেকে ভাড়া ৩১০ টাকা। কিন্তু ৫০০ টাকা নেওয়া হচ্ছে।টিকেটে লেখা আছে বাকি টাকা ফেরত দেবে। কিন্তু কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হয়নি৷ বাসের মধ্যে এ টাকা ফেরত দেওয়া হবে কী না- জানি না। সবার কাছ থেকেই এভাবে টাকা নেওয়া হচ্ছে। কী করবে জানি না।

আরেক যাত্রী রিপন খান বলেন, আমি বগুড়ার শেরপুর যাবো। স্বাভাবিক দিনে ভাড়া ৫৫০ টাকা। কিন্তু আজ ৬৮০ টাকা রাখা হয়েছে। অভিযোগ করে তো লাভ নেই। যেতে তো হবে। 

পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পক্ষ থেকে তেলে ঘাটতি না থাকার কথা বললেও পাম্পগুলোতে ২০ লিটারের বেশি তেল দিচ্ছে না। এ তেল নেওয়ার জন্যেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে৷ ফলে পরিবহন কম। এ সময় তারা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS