News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
যাত্রীসেবায় চালু হলো বছিলা লঞ্চঘাট, প্রতিদিন ছেড়ে যাবে ছয়টি লঞ্চ

যাত্রীসেবায় চালু হলো বছিলা লঞ্চঘাট, প্রতিদিন ছেড়ে যাবে ছয়টি লঞ্চ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের যাত্রীদের সুবিধার্থে রাজধানীর বছিলা এলাকায় নতুন লঞ্চঘাট চালু করা হয়েছে। বছিলা লঞ্চঘাট থেকে আগামীকাল ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ছয়টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

সোমবার (১৬ মার্চ) বছিলা লঞ্চঘাটের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদের সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে সেখানে পৌঁছাতে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সদরঘাটের পাশাপাশি রাজধানীর বছিলা এলাকায় এই নতুন লঞ্চঘাট চালু করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার, গাবতলীসহ আশপাশের এলাকার নৌপথের যাত্রীদের সুবিধার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে যাত্রীদের ভিড় কিছুটা কমবে এবং যাতায়াত আরও সহজ হবে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানান, অন্যান্য বছরের মতো এবারও কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্রে আরও জানানো হয়, যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে বছিলা লঞ্চঘাট থেকে লঞ্চের সংখ্যাও বৃদ্ধি করা হবে। আর বছিলা লঞ্চঘাট উদ্বোধনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার অনেক নৌযাত্রী সেখানে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS