মধ্যপ্রাচ্য পরিস্থিতি: শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

আকাশসীমা বন্ধ ঘোষণা করা দেশগুলো হলো- ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এসব দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা বেশ কিছু ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে এবং অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ (০০০০ এলটি পরবর্তী সময় পর্যন্ত) মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি এবং ১৩ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়।

এ ছাড়া ১৪ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত আকারে পরিচালিতও হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট ৪৯১টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত রয়েছে।

এর মধ্যে মাসকাটগামী (এমসিটি) ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ১টি, ১ মার্চ ৪টি, ২ মার্চ ৫টি, ৩ মার্চ ৭টি, ৪ মার্চ ৮টি, ৫ মার্চ ১০টি, ৬ মার্চ ৬টি, ৭ মার্চ ৬টি, ৮ মার্চ ৬টি, ৯ মার্চ ৬টি, ১০ মার্চ ১০টি, ১১ মার্চ ৮টি, ১২ মার্চ ৯টি, ১৩ মার্চ ৩টি এবং ১৪ মার্চ (পরিকল্পিত) ৬টি।

সৌদি আরবগামী (কেএসএ) ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ৫টি, ১ মার্চ ১৬টি, ২ মার্চ ১৩টি, ৩ মার্চ ১৫টি, ৪ মার্চ ২১টি, ৫ মার্চ ২২টি, ৬ মার্চ ১৫টি, ৭ মার্চ ১৮টি, ৮ মার্চ ১৬টি, ৯ মার্চ ২২টি, ১০ মার্চ ২০টি, ১১ মার্চ ১৮টি, ১২ মার্চ ২৩টি, ১৩ মার্চ ১৫টি এবং ১৪ মার্চ (পরিকল্পিত) ১৮টি।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট ৪ মার্চ থেকে পরিচালিত হচ্ছে।

এর মধ্যে বিভিন্ন দিনে দুবাই, আবুধাবি ও শারজাহগামী ফ্লাইট মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট পরিচালিত হয়েছে। ১৪ মার্চ (পরিকল্পিত) দিনে মোট ২১টি ইউএইগামী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS