News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা বাহক সাগর

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা বাহক সাগর

বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন সাগর ইসলাম। বাকি চারজন যাচ্ছেন ওয়াইল্ড কার্ডে সু্যোগ পেয়ে।তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন সাগর। এমনটাই জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও (বিওএ)।

২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন সাঁতারু আরিফ ইসলাম। এবার সুযোগই পাননি তিনি।   প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে বিওএ আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। আর্চার সাগর ইসলামকে পতাকা বাহক হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আর্চার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহনের জন্য নির্বাচিত করেছি। ’

অলিম্পিকের মতো আসরে পতাকা বহন করা অত্যন্ত সম্মানের। আর্চার সাগরও বেশ উচ্ছ্বসিত, ‘অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা অত্যন্ত গৌরবের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাকে এই সুযোগ দেওয়ায় ধন্যবাদ। ’

প্যারিস অলিম্পিকের কয়েকটি ইভেন্ট শুরু হবে ২৪ আর আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। ২৫ জুলাই সাগর অংশ নেবেন রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে র‌্যাংকিং রাউন্ডে। এজন্য তাকে বেছে নিতে সমস্যা হয়নি বিওএ’র।

বাংলাদেশের অ্যাথলেটরা প্যারিস যাবেন তিন ভাগে ভাগ হয়ে। ২০ জুলাই যাবে আর্চারি ও শুটিং দল। অ্যাথলেটিকস ২৩ জুলাই আর ও সুইমিং দল যাবে ২৪ জুলাই।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নেবেন আর্চার সাগর, দুই সাঁতারু সোনিয়া ও রাফি, শুটার রবিউল ও অ্যাথলেট ইমরানুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS