News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
কমপ্লিট শাটডাউনে সিলেটে মাঠে থাকবে জেলা আ. লীগ

কমপ্লিট শাটডাউনে সিলেটে মাঠে থাকবে জেলা আ. লীগ

কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি মোকাবিলায় মাঠে থাকবে সিলেট জেলা আওয়ামী লীগ।

বুধবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কোটা বিরোধী আন্দোলনের নামে আজ (বৃহস্পতিবার) সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক ও মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS