৪৮তম বিসিএস থেকে নিয়োগ পেলেন আরও ১৮৪ জন

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১৮৪ জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রার্থীদের সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো। বিস্তারিত পড়ুন

চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট

সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এক আইনজীবীর করা রিটে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট করেন আইনজীবী শরিফ সরকার। বিস্তারিত পড়ুন

বিমানবন্দর থেকে জ্যাকেট চুরির দুই বছর পর ব্রিটিশ যুবক গ্রেপ্তার

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের একটি দোকান থেকে ডেনিম জ্যাকেট চুরির অভিযোগে দুই বছরেরও বেশি সময় পর এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ১৪ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের একটি দোকানের কর্মী ডিসপ্লে ম্যানিকুইন থেকে একটি নীল ডেনিম জ্যাকেট নেই দেখতে পান।জ্যাকেটটির দাম ছিল ২৭৫ মার্কিন ডলার। সিসিটিভি বিস্তারিত পড়ুন

২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে) প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম বিস্তারিত পড়ুন

পুলিশ-র‍্যাব-পিবিআইতে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। র‍্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ বিস্তারিত পড়ুন

বাণিজ্যের পথ সুগম করতে আমদানি নীতিতে বড় পরিবর্তন

ব্যবসা-বাণিজ্য সহজ করা, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বাড়ানো এবং আমদানি প্রক্রিয়ায় নীতিগত স্বচ্ছতা আনতে ‘আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯’ জারি করেছে সরকার। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রমে পণ্যের উৎপত্তি, মান, সনদ, পরিদর্শন ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির শর্ত পালনের বিষয়গুলোকে আরও কাঠামোবদ্ধ করা হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা বিস্তারিত পড়ুন

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ও এর অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সমূহে দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।আগামী ২৪ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার বিস্তারিত পড়ুন

যেসব খাবার শিশুর দাঁত সুস্থ রাখবে

শিশুর হাসি যেমন আনন্দের, তেমনি সেই হাসির আড়ালে থাকা সুস্থ দাঁতও তার সামগ্রিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ। ছোটবেলা থেকেই দাঁতের যত্নের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে দাঁতের ক্ষয়, মাড়ির সমস্যা ও মুখের নানা জটিলতার ঝুঁকি কমানো যায়।নিয়মিত দাঁত ব্রাশের পাশাপাশি শিশুর খাবারের তালিকাতেও নজর দেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার দাঁত ও বিস্তারিত পড়ুন

ছিলেন আইসিইউতে, বাসায় ফিরে যা বললেন মেঘলা মুক্তা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। অস্ত্রোপচারের পর থাকতে হয়েছে আইসিইউতেও।দীর্ঘ চিকিৎসা ও শারীরিক ধকল শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। হাসপাতাল থেকে ফিরলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।বরং দুর্ঘটনার পর শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করছেন মেঘলা। নিজের বর্তমান পরিস্থিতি ও বিস্তারিত পড়ুন

জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ আদালতের

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ও পর্নোগ্রাফিক কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে অভিনেত্রীর করা আবেদনের ভিত্তিতে উল্লেখ থাকা সব কনটেন্ট একসঙ্গে সরানোর নির্দেশ দেননি আদালত। প্রাথমিকভাবে ৫৫২টি ইউআরএলকে চরম আপত্তিকর ও পর্নোগ্রাফির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলো সরানোর বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS