পর্তুগালে ‘বোরকা আইন’ কার্যকরের ঘোষণা

ইউরোপের দেশ পর্তুগালের নতুন আইনে বোরকাসহ পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে, এমন যে কোনো ধরনের মুখাবরণ নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করলে ১৫০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো এ সপ্তাহেই নতুন আইন কার্যকরের ঘোষণা বিস্তারিত পড়ুন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন।আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এছাড়া, গুরুতর আহত ২৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শুক্রবার (২১) স্থানীয় সময় সন্ধ্যায় ক্রিভি রিহের সবচেয়ে বড় শপিং বিস্তারিত পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এসময় বিচারক তার রায়ে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার এক রায়ে জানান, স্টেট ডিপার্টমেন্টের বিস্তারিত পড়ুন

ইসরায়েলের স্বার্থে আঞ্চলিক মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আঞ্চলিক নতুন নিরাপত্তাব্যবস্থা গঠন ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান ‘অসংখ্য বার্তা’ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের স্বার্থের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়ে ও চাপ প্রয়োগ করে তাদের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে বিস্তারিত পড়ুন

ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারের মধ্যে সংযোগকারী কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে। শনিবার (২২ আগস্ট) কুনমিংয়ে অনুষ্ঠিত ‘বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশ উন্নয়নবিষয়ক অনুষ্ঠান’ এ বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে বিস্তারিত পড়ুন

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে বাধা দূর করার আশ্বাস অর্থমন্ত্রীর

দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্থানীয় বিনিয়োগ বাড়ানো ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়।তাই ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে। শনিবার (২২ আগস্ট) ঢাকায় ঢাকা চেম্বার অব কমার্স বিস্তারিত পড়ুন

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার সাচিং প্রু জেরীর

বৃহত্তর পার্বত্য অঞ্চলসহ সমগ্র দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শন ও পরিকল্পনা বাস্তবায়নে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। শনিবার (২২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বিস্তারিত পড়ুন

কোকোর স্মৃতিকে ধরে রাখতে তার ক্রীড়া ভাবনা ছড়িয়ে দিতে হবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ ও দূরদর্শী অবদান রয়েছে। কোকোর স্মৃতিকে ধরে রাখতে তার ক্রীড়া ভাবনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।ক্রীড়া ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিস্তারিত পড়ুন

ছেলে হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা চাইলেন মা

ছেলে ইয়াসিন খান পলাশ হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা চেয়েছেন নিহতের মা আমেনা বেগম। একইসঙ্গে আসামিপক্ষের বিরুদ্ধে তাকে ও তার স্বজনদের হত্যার হুমকি এবং মিথ্যা মামলায় হয়রানি করে বাড়িঘর ছাড়তে বাধ্য করার অভিযোগ করেন তিনি। শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের বিস্তারিত পড়ুন

জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপদেষ্টা থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় নতুন ছয় বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS