ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আঞ্চলিক নতুন নিরাপত্তাব্যবস্থা গঠন ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান ‘অসংখ্য বার্তা’ পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের স্বার্থের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়ে ও চাপ প্রয়োগ করে তাদের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে।
তিনি বলেন, এর ফলে অল্প সময়ের জন্য হলেও ওই দেশগুলো নিজেদের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে বলে মনে করেছিল।
গালিবাফ আরও বলেন, নিজেদের উদ্যোগে গড়ে তোলা একটি স্বাধীন আঞ্চলিক ব্যবস্থা থেকেই প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
তথ্যসূত্র: আল জাজিরা