News Headline :
সালমান খানের জিমে আগুন, হতাহত নিয়ে যা জানাল পুলিশ

সালমান খানের জিমে আগুন, হতাহত নিয়ে যা জানাল পুলিশ

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড ভাইজান সালমান খানের! সম্প্রতি মেগাবাজেটের দক্ষিণী সিনেমার শুটিংয়ে হৃদরোগে আক্রান্ত হন তার বডি-ডাবল। এ কারণে কঠিন অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনেতাকেই অংশ নিতে হয়েছে।এর মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড ভাইজানের জিমে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।সালমান খান ঠিক রয়েছেন তো? কৌতূহল শুরু হয় সবার মাঝে। 

বলিউড মাধ্যম সূত্রে বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মুম্বাই নয়, এই অগ্নিকাণ্ড ঘটেছে অভিনেতার দিল্লির জিমে।সালমানের ফ্র্যাঞ্চাইজির এই ব্যায়ামাগার গ্রেটার কৈলাশ ১-এ এলাকায় অবস্থিত। সেখানেই বৃহস্পতিবার রাতে সোয়া ১০টার নাগাদ প্রথম তলায় আগুন লাগে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আগুন নিয়ন্ত্রণে নামে ফায়ার সার্ভিস বাহিনিও।

জানা গেছে, ফায়ার সার্ভিসের টিম আসার আগেই দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় যাতে উপস্থিত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। পিটিআই সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। কারও প্রাণহানি ঘটেনি। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যান্ত জানা যায়নি।

তবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে। জানা গেছে, এই জিমটি সালমানের নিজস্ব জিম ব্র্যান্ডের অন্যতম ফ্র্যাঞ্চাইজি।

সালমান খান বরাবরই শরীর সচেতন। একসময়ে তার শার্টলেস অবতারে পর্দায় ঝড় উঠত। বয়স ষাটের কোঠা পেরলেও আজও সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেচুরে নতুন করে তুলে ধরতে জিমে ঘাম ঝরান এই অভিনেতা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS