News Headline :
জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপদেষ্টা থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় নতুন ছয় জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।এরমধ্যে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়।

জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রীর পদমর্যাদায় ৫ জন ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৫ জন উপদেষ্টার সঙ্গে আরও একজন উপদেষ্টা যুক্ত হলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS