নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের দিন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তাকে ওই পদে নিযুক্ত করে শুক্রবার (২১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপর আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে চুক্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে নিয়োজিত ছিলেন।