রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে তিনি এই জিয়ারত করেন।

দলীয় ও সরকারি সূত্র জানায়, এদিন বিকেলে উৎসবমুখর পরিবেশে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই ঐতিহাসিক প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে যান।

মাজার জিয়ারতকালে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক ধারার ধারাবাহিকতা রক্ষা এবং বাংলাদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS