বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চীনের পক্ষ থেকে দেওয়া এক অভিনন্দন বার্তায় বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।’
বার্তায় আরও বলা হয়, চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।
চীন আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে।
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।