ভোলায় ৪ বসতঘর ও ৫ দোকান পুড়ে ছাই

ভোলায় ৪ বসতঘর ও ৫ দোকান পুড়ে ছাই

ভোলার দৌলতখানে আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর ও পাঁচটি তেলের দোকান।

জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের স্লুইচগেট এলাকার একটি তেলের দোকান থেকে আগুনের লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS