দেশের ভোজনরসিকদের জন্য আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে ‘অ্যারাবিয়ান ফুড ফেস্ট’ শুরু করেছে বিয়ন্ড বুফে।
৪৫ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
গত ১৬ আগস্ট বিয়ন্ড বুফের গুলশান ও মিরপুর শাখায় এ উৎসব শুরু হয়। নিয়মিত বুফে মেনুর পাশাপাশি উৎসব উপলক্ষে অতিথিরা বিশেষ আরবিয়ান মেনুর বিভিন্ন খাবার উপভোগ করতে পারবেন।
বিয়ন্ড বুফে জানায়, আরব বিশ্বের বৈচিত্র্যময় খাবারের স্বাদ ও রন্ধন ঐতিহ্যের সঙ্গে দেশের ভোজনরসিকদের পরিচয় করিয়ে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
গুলশান শাখায় লাঞ্চ বুফেতে ১০০টির বেশি এবং ডিনার বুফেতে ১২০টির বেশি খাবারের আইটেম রয়েছে।এ শাখায় বুফের সঙ্গে আনলিমিটেড সৌদি জুস ও সফট ড্রিংকস পরিবেশন করা হবে।
অন্যদিকে মিরপুর শাখায় লাঞ্চ বুফেতে ৯০টির বেশি এবং ডিনার বুফেতে ১০০টির বেশি খাবারের আইটেম থাকছে।এখানেও বুফের সঙ্গে আনলিমিটেড জুস ও সফট ড্রিংকস পাবেন অতিথিরা।
উৎসব উপলক্ষে নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফারও রাখা হয়েছে। অফারের আওতায় যোগ্য কার্ড ব্যবহার করে নিয়মিত মূল্যে একটি বুফে কিনলে একই মূল্যের আরেকটি বুফে বিনামূল্যে পাওয়া যাবে।
এ অফারের আওতাভুক্ত ব্যাংক ও কার্ডের শর্তাবলি সম্পর্কে বুকিংয়ের আগে সংশ্লিষ্ট বিয়ন্ড বুফে শাখা থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।