ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এতে চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও এক ভারতীয় নাবিক গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ‘এমভি গোল্ডেন লিও’ নামের জাহাজটি ওডেসা বন্দর ছাড়ার পর হামলার শিকার হয়।হামলার সময়
বিস্তারিত পড়ুন
ভারতের দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্য মারধর করেছেন বলে অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সোমবার (২০ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানান।এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত
বিস্তারিত পড়ুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। সেই অবস্থান কর্মসূচি থেকে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করে বাসে তুলে নেয় পুলিশ। দিল্লিতে ছাত্র-যুবদের
বিস্তারিত পড়ুন
পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করার
বিস্তারিত পড়ুন
সিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে।এটি আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে। নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো– গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।তবে এটি কবে কোথায় ধারণ করা হয়েছে সেটি জানা যায়নি। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। সেখানে টেবিলে
বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত’ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।এর মধ্যে তার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিভিন্ন মাধ্যমে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৭ সেকেন্ডের
বিস্তারিত পড়ুন
ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের কথা স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই বিপ্লবেরই সন্তান। বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম।বিএনপির মধ্যেই বিপ্লবের প্রকৃত শক্তি অন্তর্নিহিত রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের হতাশা ঝেড়ে ফেলে কঠোর পরিশ্রমে বিশ্বাসী হয়ে দলের আদর্শ বুকে ধারন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই।ন্যায়ের শূন্যতা একদিন নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের অবসান এবং শত প্রতিকূলতা পেরিয়ে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া প্রমাণ করে যে, কারও শ্রম বা আত্মদান কখনো বৃথা যায় না। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টা বলেন, সরকার সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের পরিসর বাড়াচ্ছে এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দিচ্ছে। এক-দুই বছর পর এসব যুগান্তকারী উদ্যোগের সুফল যখন সাধারণ মানুষের হাতে পৌঁছাবে, তখনই জাকির হোসেন নান্নুর মতো ত্যাগী মানুষদের আত্মদান সার্থক হবে। দীর্ঘ ১৭ বছর বাড়িঘর ও আত্মীয়স্বজন ছাড়া প্রবাসে নানা নিপীড়ন সহ্য করে দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে একটি ‘বড় ও অস্বাভাবিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন রিজভী। বিগত ফ্যাসিবাদী সরকারের প্রহসনের ‘আমি এবং ডামি’ নির্বাচনের পর তৈরি হওয়া হতাশা কাটিয়ে এই বিজয়কে বড় অর্জন হিসেবে আখ্যা দিয়ে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি। বক্তব্যে দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকারী মেজর (অব.) মোজাফ্ফর হোসেনকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বিচারহীনতা ও ষড়যন্ত্রের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি কড়া প্রশ্ন রেখে বলেন, এই ৪৫ বছর সে কোথায় ছিল? আন্তর্জাতিক বা দেশের ভেতরে কারা তাকে এতকাল আশ্রয় দিয়েছে? এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেসময় তিনি অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তাকে অস্ত্র দেওয়া হয়েছিল। দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে কারা ব্যবহার করেছিল, তা আজ নতুন করে আলোচনার সময় এসেছে। একইভাবে সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মুগ্ধ, ওয়াসিফ, আবু সাঈদদের মতো বীরদের ওপর পুলিশের সঙ্গে মিলে গুলি চালিয়ে রক্তের বন্যা বইয়ে দেওয়া হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ার পর তাদের কারা আশ্রয় দিয়েছে, সে বিষয়েও জবাব দাবি করেন তিনি।
বিস্তারিত পড়ুন
‘আজ অনেকের কাছে ২১ জুলাই একটি সাধারণ দিন। কিন্তু আমাদের জন্য এই দিনটি কোনোদিনই সাধারণ হবে না।গত বছরের এই দিনে আমাদের জীবন পুরোপুরি বদলে গেছে। সেই আগুন, সেই আর্তনাদ, সেই অসহায় মুহূর্ত- আজও আমরা প্রতিদিন বয়ে বেড়াচ্ছি।’ মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষার্থী জায়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত কথাগুলো বলতে গিয়ে বারবার
বিস্তারিত পড়ুন
ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।এর মাধ্যমে সাধারণ নাগরিক ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে
বিস্তারিত পড়ুন