News Headline :
ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক

চাকরির ইন্টারভিউয়ে সফল হতে যে প্রস্তুতি জরুরি

চাকরির ইন্টারভিউ শুধু প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরীক্ষা নয়, এটি একজন প্রার্থীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতারও মূল্যায়ন। তাই ভালো ফল পেতে আগে থেকেই কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।ছোট ছোট কয়েকটি অভ্যাসই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। উত্তর দেওয়ার আগে একটু ভাবুন অনেকেই প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দেওয়া শুরু করেন।এতে অনেক সময় কথার ধারাবাহিকতা নষ্ট হয় কিংবা ভুল তথ্য চলে আসে। প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনে এক-দুই সেকেন্ড সময় নিয়ে উত্তর দিলে চিন্তাগুলো গুছিয়ে বলা সহজ হয়।এতে আত্মবিশ্বাসও প্রকাশ পায়। সব প্রশ্নের উত্তর জানা না থাকলেও সমস্যা নেই ইন্টারভিউ বোর্ড এমন প্রশ্নও করতে পারে, যার উত্তর আপনার জানা নাও থাকতে পারে।সেক্ষেত্রে ভুল তথ্য দেওয়ার চেষ্টা না করে বিনয়ের সঙ্গে জানিয়ে দিন যে বিষয়টি আপনার জানা নেই। প্রয়োজন হলে শেখার আগ্রহের কথাও বলতে পারেন। সততা অনেক সময় মুখস্থ উত্তরের চেয়েও বেশি ইতিবাচক প্রভাব ফেলে। ক্যারিয়ারের বিরতি নিয়ে অস্বস্তি নয় চাকরি পরিবর্তন, পড়াশোনা, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত কারণে কর্মজীবনে বিরতি আসতেই পারে। এটি লুকানোর চেষ্টা না করে সংক্ষেপে এবং স্পষ্টভাবে কারণটি ব্যাখ্যা করুন। অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আত্মবিশ্বাসের সঙ্গে সত্য তুলে ধরাই সবচেয়ে ভালো কৌশল। সময়মতো উপস্থিত থাকুন ইন্টারভিউতে দেরি করে পৌঁছানো যেমন নেতিবাচক ধারণা তৈরি করে, তেমনি অনেক বেশি আগে পৌঁছানোও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগে পৌঁছানো সবচেয়ে ভালো অভ্যাস। প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই জানুন যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের কার্যক্রম, পণ্য বা সেবা, সাম্প্রতিক উদ্যোগ এবং নেতৃত্ব সম্পর্কে কিছুটা ধারণা রাখুন। এতে ইন্টারভিউ বোর্ড বুঝতে পারে যে আপনি প্রতিষ্ঠানটিতে কাজ করার বিষয়ে আন্তরিক এবং প্রস্তুত। শারীরিক ভাষাও গুরুত্বপূর্ণ আপনার বসার ধরন, চোখে চোখ রেখে কথা বলা, মুখের অভিব্যক্তি এবং হাতের স্বাভাবিক ব্যবহার, সবকিছুই ইন্টারভিউ বোর্ডের নজরে থাকে। তাই সোজা হয়ে বসুন, স্বাভাবিকভাবে কথা বলুন এবং অপ্রয়োজনীয় অস্থিরতা এড়িয়ে চলুন। আত্মবিশ্বাস রাখুন ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। প্রতিষ্ঠান যেমন একজন যোগ্য কর্মী খুঁজছে, তেমনি আপনিও নিজের দক্ষতার উপযুক্ত একটি কর্মক্ষেত্র খুঁজছেন। নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করুন। বিস্তারিত পড়ুন

‘বিয়েটা আর করা হলো না’, আর্জেন্টিনার হারে পরীমণি

বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে সামাজিকমাধ্যমে সরব ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এর আগে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়ায় সেই ঘোষণারই মজার সমাপ্তি টানলেন এই অভিনেত্রী। ফাইনাল শেষে নিজের ভেরিফায়েড ফেসবুকে বিস্তারিত পড়ুন

প্রিয় দল স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত সিয়াম আহমেদ

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই স্পেন দলের সমর্থক। আন্তর্জাতিক ফুটবলের বড় আসর এলেই প্রিয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা সামাজিকমাধ্যমে প্রকাশ করেন তিনি। ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে একটি রিলস শেয়ার করেন সিয়াম। সেখানে তাকে বলতে শোনা যায়, ভালো বিস্তারিত পড়ুন

‘নেইবার্স’ অভিনেতা টেরেন্স ডোনোভান মারা গেছেন

ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেতা টেরেন্স ডোনোভান (৯০) মারা গেছেন। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘নেইবার্স’ ও ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’-এ অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিত ছিলেন।তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ডোনোভানের ছেলে ও অভিনেতা জেসন ডোনোভান জানান, তার বাবা শনিবার (১৮ জুলাই) রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে মৃত্যুবরণ করেন। জেসন ও তার ভাই পল এক যৌথ বিস্তারিত পড়ুন

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রাজকীয় সংবর্ধনা, রাজার প্রশংসায় ভাসলেন রদ্রিরা

১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার পর রাজধানী মাদ্রিদে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।রাজপ্রাসাদ থেকে শুরু করে শহরের রাজপথ, সবখানেই ছিল উৎসবের আবহ। লাখো সমর্থকের উচ্ছ্বাসের মধ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিয়েছে স্পেন। সোমবার দুপুরে মাদ্রিদে পৌঁছায় স্পেন দল। বিস্তারিত পড়ুন

পদত্যাগ করে কিয়ের স্টারমার বললেন, ‘আমার কাজ শেষ’

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার। সোমবার (২০ জুলাই) রাজপ্রাসাদ ‘বাকিংহাম প্যালেস’ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাব দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। গত এক দশকে তিনি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর কার্যালয়ের সামনে ভাষণ দেওয়ার পর রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপর অ্যান্ডি বার্নহাম রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী হিসেবে বিস্তারিত পড়ুন

পরীক্ষায় মানোত্তীর্ণ না হওয়ায় ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২০ জুলাই) বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত বিস্তারিত পড়ুন

টিসিবি কার্ডধারীদের জন্য ১৮১ কোটি টাকার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে সরবরাহের জন্য স্থানীয়ভাবে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।প্রতি লিটার তেলের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৫-২৬ বিস্তারিত পড়ুন

জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর আসেনি: ফজলুর রহমান

জামায়াতে ইসলামীর সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। তিনি বলেন, ‘আমি তাদের বিরুদ্ধেই বলছি।যারা ঈমানদার ও ভালো মাওলানা তাদের এক শ সালাম। তবে এদের থেকে সাবধান থাকবেন।’ সম্প্রতি এক বক্তব্যে তিনি এ মন্তব্য বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS