News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিসিএস পরীক্ষায় নকলের চেষ্টা করায় প্রার্থিতা বাতিল

বিসিএস পরীক্ষায় নকলের চেষ্টা করায় প্রার্থিতা বাতিল

৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষার হলে নকলের চেষ্টা করায় এক প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষার হলে নকলের চেষ্টা করায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী কমিশন কর্তৃক এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর ৪৪তম বিসিএস পরীক্ষা বাতিলসহ ওই বছর ও পরবর্তী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য যেকোনো পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো।

এ ছাড়া ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় এই রেজিস্ট্রেশন (১১০৩৫৭৫২) নম্বরধারী প্রার্থী আবশ্যিক দুটি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাঁর উত্তরপত্র বাতিল করেছে। এই প্রার্থীর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS