News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
গুরবাজের তাণ্ডবে আফগানিস্তানের জয়

গুরবাজের তাণ্ডবে আফগানিস্তানের জয়

বিস্ফোরক ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন রহমানউল্লাহ গুরবাজ। আর তাতে ভর করে সংযুক্ত আমিরাতকে সহজেই হারাল আফগানিস্তান।

শারজাহতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল স্বাগতিকদের ৭২ রানে হারিয়েছে আফগানরা। আগে ব্যাট করে ২০ ওভারে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। শুরু থেকেই ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। ৫২ বলে ১০০ রানের ইনিংসটি এই আফগান ওপেনার সাজান ৭টি করে চার ও ছক্কায়।

আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই মাত্র ১৩ রান করে বিদায় নেন। এরপরই অধিনায়ক ইব্রাহীম জাদরানের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েন গুরবাজ। জাদরানের ব্যাট থেকে আসে ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ৪৩ বলে ৫৯ রানের ইনিংস। এছাড়া শেষদিকে ৮ বলে ১৯* রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন আজমতউল্লাহ।

জবাবে ৬ রান তুলতেই দুই ওপেনারের উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। এরপর ২৩ রানে হারায় তৃতীয় উইকেট। তবে স্রোতের বিপরীতে হাল ধরেছিলেন বৃত্ত অরবিন্দ। তবে ৬৪ বলে তার অপরাজিত ৭০ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। এছাড়া শেষদিকে ২৫ বলে ২০* রানের ইনিংস খেলেন তানিশ সুরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS