News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ফর্টিসে ধরাশায়ী আবাহনী, জয়ে ফিরল শেখ জামাল

ফর্টিসে ধরাশায়ী আবাহনী, জয়ে ফিরল শেখ জামাল

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আবাহনী। এবার তারা ফর্টিস এফসির কাছে হেরেই গেল।অন্যদিকে জয়ে ফিরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ শেখ জামাল ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। একই ব্যবধানে ফর্টিস জয় পেয়েছে আবাহনীর বিপক্ষে।  

বাংলাদেশ পুলিশের বিপক্ষে আত্মঘাতী গোলে জয় উপহার পায় শেখ জামাল। পুরো ম্যাচেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ছিল। তবে গোলের দেখা মিলছিল না।  

ম্যাচের ৫৫ মিনিটে গোলের গেরো খুলে। বল নিয়ে বাংলাদেশ পুলিশের বক্সে ঢুকে পড়েন শেখ জামালের ফরোয়ার্ড। বল ক্লিয়ারের চেষ্টা করেন ইসা ফয়সাল। তবে বল বাইলাইন দিয়ে বাইরে না গিয়ে দূরের পোস্টে। এই আত্মঘাতী গোলেই কপাল পোড়ে পুলিশের।  

এবারের লিগে যাত্রাটা ভালো হয়নি আবাহনীর। প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। আজ ফর্টিসের বিপক্ষে হেরে গেল গত দুই মৌসুমের রানার্স আপ। ম্যাচের ৩৭ মিনিটে ভ্যালারি হারিশির গোলে এগিয়ে যায় ফর্টিস। ওমর বাদুর বাড়িয়ে দেওয়া বলে দলকে এগিয়ে দেন হারিশি।

দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে রয়েছে আবাহনী। তিন পয়েন্ট নিয়ে ছয়ে আছে শেখ জামাল। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS