News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মেসি-এমবাপ্পেকে টপকে আইএফএফএইচএসের বর্ষসেরা হলান্ড

মেসি-এমবাপ্পেকে টপকে আইএফএফএইচএসের বর্ষসেরা হলান্ড

গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে লিওনেল মেসি জিতেছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার। তবে এবার এসব থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি।

মঙ্গলবার ২০২৩ সালের সেরাদের তালিকা প্রকাশ করে আইএফএফএইচএস। যেখানে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হওয়া সেরা ফুটবলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের ফুটবলার আর্লিং ব্রট হলান্ড। তালিকার দুইয়ে আছেন পিএসজি ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনে জায়গা হয়েছে মেসির।  

ম্যানচেস্টার সিটির হয়ে স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছেন হলান্ড। ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। ২০২৩ সালে সবমিলিয়ে তিনি ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল। ছন্দে থাকা এই ফরোয়ার্ড তাই প্রতম নরওয়েজীয় ও ম্যানচেস্টার সিটি ফুটবলার হিসেবে এই পুরস্কার পেয়েছেন।  

২০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা হলান্ডের কাছাকাছিও নেই দুইয়ে থাকা এমবাপ্পে। তার পয়েন্ট ১০৫। আর ৮৫ পয়েন্ট নিয়ে তিনে মেসি।  

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোয়ারেস। দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৯ সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জেতেন আলিসন বেকার। বর্ষসেরার এবারের তালিকায় দুইয়ে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস। আর তৃতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদ ও বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে আইএফএফএইচএস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS