News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার

কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার


কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার পর শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয়েছে বিকেল ৪টার দিকে। 

কোনো ধরণের জটিলতা ছাড়াই আজ রাজধানীর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। বাফুফে সভাপতির পরিবারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন। অস্ত্রোপচারের পর কাজী সালাউদ্দিনকে রাখা হয়েছে আইসিউতে। অস্ত্রোপচার শেষে শিগগিরই কাজী সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার।  

হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় সালাউদ্দিনের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। হাসপাতালে ১০ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্তচাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টায় ফেডারেশন সভাপতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ৯টার দিকে এনেস্থেসিয়া দেওয়া হয়, এর কিছুক্ষণ পর শুরু হয় অপারেশন। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS