News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জয়ে শুরু কিংসের

জয়ে শুরু কিংসের

ফেডারেশন কাপের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করলো প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ (২৬ ডিসেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা।

২০২০-২১ মৌসুমে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছিল কিংস। গত আসরের সেমিফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায়। এবারের মিশন শিরোপা পুনরুদ্ধারের। ঘরোয়া ট্রেবল জয়ের মিশনে শুরুটা ভালোই হয়েছে কিংসের। ইতোমধ্যেই স্বাধীনতাকাপের শিরোপা ঘরে তুলেছে তারা। প্রিমিয়ার লিগেও জয় দিয়ে যাত্রা শুরু করছে। এবার ফেডারেশন কাপের যাত্রাটাও হলো জয় দিয়েই।  

ম্যাচের শুরুতেই ফর্টিসকে চেপে ধরে কিংস। নিয়মিত একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে তারা। বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়েই খেলেছে। তারপরও মাঠে ফর্টিসের বিপক্ষে ধরে রেখেছে আধিপত্য।  

ম্যাচের ১১ মিনিটে দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধে কিংসের বিপক্ষে লড়াইয়ে ইঙ্গিত দেয় ফর্টিস। বেশ কিছু ভালো আক্রমণ তৈরি করে তারা। তবে গোলের দেখা মেলেনি। অন্যদিকে ফর্টিসের গোলরক্ষক আজাদ হোসেনের দৃঢ়তায় ব্যববধান বাড়ানো হয়নি কিংসের।

বাংলাদেশ সময়:  ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS