News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কারিতাস বাংলাদেশে চাকরি, বেতন ১ লাখ ৩০ হাজার

কারিতাস বাংলাদেশে চাকরি, বেতন ১ লাখ ৩০ হাজার

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফরসিবলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

•    পদের নাম: লিয়াজোঁ অ্যান্ড ফিল্ড কো–অর্ডিনেশন অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ, সিভিল ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি–বিদেশি বা জাতিসংঘের কোনো সংস্থায় ওয়াশ প্রোগ্রামে তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে ভালো। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,৩০,০০০ টাকা 

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। কারিগরি সহযোগিতায় caritasrecruitment2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৩।
বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসআই

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS