News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

পরপর দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড।  কিন্তু শেষ ওয়ানডেতে এসে পাত্তাই পেল না তারা।বাংলাদেশও তুলে নেয় তাদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে জয়। আজ নেপিয়ারে স্বাগতিকদের ৯ উইকেটে হারায় টাইগাররা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। বাংলাদেশের পেসারদের তোপে গুটিয়ে যায় মাত্র ৯৮ রানে। অল্প রানের পুঁজিতে বোলিংয়েও কিছু করার সুযোগ ছিল না। তাই ম্যাচশেষে সেই অসহায় আত্মসমর্পণের কথা স্বীকার করলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

বাংলাদেশের প্রশংসায় তিনি বলেন, ‘আজ বাংলাদেশ আমাদের পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এমন উইকেটে যেখানে বোলারদের জন্য সুবিধা ছিল, সেখানে আমাদের দায়িত্ব ছিল ভালো জুটি গড়ার। গত দুই ম্যাচে সেটা ভালোভাবেই করেছিলাম আমরা। কিন্তু আজ শুরু থেকে আমরা বিশাল চাপে ছিলাম। একের পর এক উইকেট হারিয়েছি দ্রুত। যখন স্কোরবোর্ডে কেবল একশর আশেপাশে রান থাকবে, তখন বাংলাদেশ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং তারা সেটাই করেছে। ’

আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে বিশ্রামে থাকা বেশিরভাগ গুরুত্বপূর্ণ কিউই ক্রিকেটারই মাঠে ফিরবেন সেই সিরিজ দিয়ে। ল্যাথাম বলেন, ‘বিশ্বকাপ ও বাংলাদেশে (টেস্ট) খেলার পর যারা বিশ্রামে ছিল, ওদের অনেকেই চাঙা হয়ে ফিরবে। ৬ মাস পরেই (টি–টোয়েন্টি) বিশ্বকাপ। ওরা এখন এই সংস্করণের দিকে তাকিয়ে আছে। ’  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এএইচএস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS